৮০০
ঢাকাবুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. সারাদেশ
  3. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

অর্থমন্ত্রী: দেশের অর্থনীতি পুনরুদ্ধারে বিনিয়োগ ও ট্যাক্স বৃদ্ধিতে জোর

দেশ-দর্পণ
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

চট্টগ্রাম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬: দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে এবং এর মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। এজন্য সরকার দেশি-বিদেশি বিনিয়োগে বিশেষ গুরুত্ব দিচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান আসছে বাজেটের অগ্রাধিকার।”

আজ শুক্রবার বিকেলে মন্ত্রী চট্টগ্রামের পতেঙ্গায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করেন। বিকেল ৩ টায় তিনি বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২ এর পশ্চিম পার্শ্বে অবস্থিত মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত জমি সরেজমিনে পরিদর্শন করেন।

মন্ত্রী পরিদর্শনের সময় মোট ১৪.২১৯০ একর এবং ২.৭ একর জমি পরিদর্শন করেন। চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির অবস্থান, ভৌগোলিক পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা, পারিপার্শ্বিক অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন অধিনায়ক বানৌজা উল্কা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসক কার্যালয় এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের অর্থনীতি শক্তিশালী করতে এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য পূরণে পরিকল্পিত বিনিয়োগ অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন যে, সরকারের উদ্যোগে স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে বড় ধরনের উন্নয়ন সম্ভব হবে।

রিপোর্ট: রাকিবুল আহসান | দেশ-দর্পণ

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।