Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ আমির হোসেন

Posted on May 27, 2026 by Deshdarponbd

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মোহাম্মদ আমির হোসেন, যুগ্ম সম্পাদক।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, তাকওয়া, আত্মশুদ্ধি ও মানবতার মহিমান্বিত শিক্ষা বহন করে। এই পবিত্র ঈদ আমাদের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মানবতার কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় তিনি দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সুখী জীবন প্রত্যাশা করেন।

শেষে তিনি সকলকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

আয়োজনে:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন
গভঃ রেজিঃ নং: ঢাকা–৪৭৯১
এর সকল সদস্যবৃন্দ।

 

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme