Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

গাজীপুরের খাপারা রোডে জলাবদ্ধতা নিরসনে চলমান উন্নয়ন কাজ

Posted on June 3, 2026 by Deshdarponbd

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডের খাপারা রোডে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। আশা মনি শিশু পার্ক থেকে ১০ তলা গার্মেন্টস পর্যন্ত এলাকায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে সড়কটিতে চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ত। এ কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে সমস্যার স্থায়ী সমাধান দাবি করে আসছিলেন। বর্তমানে চলমান কাজের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

৫১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী ফয়সাল আহমেদ (রুবেল) বলেন, “এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও জনগণের কল্যাণে এবং এলাকার উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”

এলাকাবাসী আশা করছেন, চলমান উন্নয়ন কাজ সম্পন্ন হলে খাপারা রোডের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে দূর হবে এবং সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।

প্রকাশের তারিখ: ৩ জুন ২০২৬
স্থান: খাপারা রোড, গাজীপুর সিটি কর্পোরেশন।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme