৮০০
ঢাকাশুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সারাদেশ
  2. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন মোঃ রাকিবুল হাসান

admin
মে ২৭, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

গাজীপুর: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মোঃ রাকিবুল হাসান, আহ্বায়ক সদস্য, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার এক অনন্য শিক্ষা বহন করে। এই ঈদ আমাদেরকে মানবকল্যাণে নিজেকে নিবেদিত করতে অনুপ্রাণিত করে।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া হয়। ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতি প্রতিষ্ঠাই ঈদের মূল শিক্ষা।

এসময় তিনি দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন প্রত্যাশা করেন।

শেষে তিনি সকলকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।