গাজীপুর, ২ জুন ২০২৬:
গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ মজিবুর রহমান, কার্যকরী সভাপতি মোঃ সেকেন্দার হোসেন এবং সাধারণ সম্পাদক মেহেদী মোশারফ-সহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
সাক্ষাৎকালে নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারদের পেশাগত উন্নয়ন ও কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় মাননীয় প্রশাসক শওকত হোসেন সরকার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান এবং সমিতির সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও সফলতা কামনা করেন। তিনি পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণ এবং সেবার মানোন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকে সমিতির নেতৃবৃন্দ ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় একটি ইতিবাচক ও অনুপ্রেরণামূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
— নিউজ ডেস্ক
দেশদর্পণ

