Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

আদানি পাওয়ারের সঙ্গে চুক্তি অস্বাভাবিক মূল্যে—সংশোধন বিবেচনায়: জ্বালানি মন্ত্রী

Posted on April 2, 2026 by দেশ-দর্পণ

ভারতের Adani Power Limited-এর সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ ক্রয় চুক্তি বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে অস্বাভাবিক মূল্যে সম্পাদিত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার জাতীয় সংসদে হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী-এর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ২০১৭ সালে ভারতের আদানি পাওয়ার (ঝাড়খণ্ড) লিমিটেডের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের যে চুক্তি স্বাক্ষরিত হয়, তা পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকারের সময়ে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হয়।
কমিটিতে বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা অন্তর্ভুক্ত ছিলেন। পাশাপাশি আন্তর্জাতিক চুক্তি বিশেষজ্ঞ আইনি প্রতিষ্ঠানের মতামতও গ্রহণ করা হয়।
পর্যালোচনায় জাতীয় কমিটি উল্লেখ করে যে, চুক্তিটি দেশীয় ও আন্তর্জাতিক বাজারদরের তুলনায় অস্বাভাবিক উচ্চ মূল্যে সম্পাদিত হয়েছিল।
মন্ত্রী আরও জানান, জাতীয় কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সরকার এখন বিষয়টি নিয়ে দুটি পথ বিবেচনা করছে—
➡️ আন্তর্জাতিক সালিশি আদালতের দ্বারস্থ হওয়া
অথবা
➡️ আদানি পাওয়ারের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তি সংশোধন করা
এ বিষয়ে সরকারের সক্রিয় বিবেচনা চলছে বলে তিনি উল্লেখ করেন।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme