রাতুল আহমেদ ভূঁইয়া: তারুণ্যের শক্তিতেই আসবে ধানের শীষের বিজয়।
গাজীপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন,
“তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।”
তিনি তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়ে বলেন,“যুব সমাজই পরিবর্তনের চালিকা শক্তি। দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার পুনরুদ্ধারে তারুণ্যের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
এ সময় তরুণ নেতাকর্মীদের উদ্দেশে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের টঙ্গী পশ্চিম থানা প্রতিষ্ঠাতা সদস্য সচিব রাতুল আহমেদ ভূঁইয়া বলেন,
“দেশনায়ক তারেক রহমানের আহ্বানে অনুপ্রাণিত হয়ে আমরা তরুণরা ঐক্যবদ্ধ। আমরা বিশ্বাস করি—ধানের শীষ মানেই মানুষের অধিকার, জনগণের আশা।”
তিনি আরও বলেন,“বাংলাদেশের তরুণরা এখন পরিবর্তন চায়, স্বাধীনভাবে কথা বলার সুযোগ চায়। ধানের শীষই সেই পরিবর্তনের প্রতীক।”
🌾রাতুল আহমেদ ভূঁইয়া, প্রতিষ্ঠাতা সদস্য সচিব
টঙ্গী পশ্চিম থানা, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল।

