Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

গাজীপুরের ৫১ নং ওয়ার্ডে মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়ে হাজী ফয়সাল আহমেদ রুবেল

Posted on May 7, 2026May 7, 2026 by Deshdarponbd

তারিখ: ৭ মে ২০২৬ | গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ডে  (৬ মে ২০২৬) কাউন্সিলর পদপ্রার্থী হাজী ফয়সাল আহমেদ রুবেল স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।

এ সময় তিনি খৈরতুল ব্যাংক পাড়া এলাকার বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত হয়ে নামাজ শেষে স্থানীয়দের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন। মতবিনিময় সভায় এলাকার সার্বিক উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনদুর্ভোগ নিরসনের বিষয়গুলো গুরুত্বের সাথে উঠে আসে।

তিনি উপস্থিত সবার মতামত মনোযোগ সহকারে শোনেন এবং বলেন, “আপনাদের দোয়া ও সমর্থন পেলে ইনশাআল্লাহ ৫১ নং ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবো।”
এসময় উপস্থিত মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তার উদ্যোগকে স্বাগত জানান এবং এলাকার উন্নয়নে তার পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। পুরো কর্মসূচিতে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme