Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

ত্যাগী নেতার প্রতীক রাকিব উদ্দিন সরকার পাপ্পু আজ ষড়যন্ত্রের শিকার

Posted on October 19, 2025October 19, 2025 by দেশ-দর্পণ



রিপোর্টার: মোঃ রাকিবুল হাসান | বিশেষ প্রতিনিধি, দেশ দর্পণ

গাজীপুরের রাজনীতিতে এক সুপরিচিত নাম মোঃ রাকিব উদ্দিন সরকার (পাপ্পু)। টঙ্গীর ঐতিহ্যবাহী সরকার পরিবারের এই সন্তান শুধু একজন ধনাঢ্য ব্যবসায়ী নন—তিনি একইসঙ্গে একজন দানবীর ও গাজীপুর মহানগর বিএনপির ত্যাগী নেতা হিসেবেও পরিচিত।দলের দুঃসময়ে তিনি ছিলেন নির্যাতিত নেতাকর্মীদের পাশে। আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় ১২ বছর ৩ মাস কারাভোগ করেছেন এই নেতা। দলের দুর্দিনে সংগঠন টিকিয়ে রাখতে নিজের অর্থনৈতিক সামর্থ্য থেকে নিরলসভাবে সহায়তা দিয়েছেন কর্মীদের—যা আজও স্মরণ করে গাজীপুরের তৃণমূল নেতাকর্মীরা।

তবে নেতাকর্মীদের ভাষায়, ‘জনপ্রিয়তাই কাল হয়েছে পাপ্পু সরকারের।’ দলের ভেতর একাংশের ষড়যন্ত্র ও হিংসার শিকার হয়ে ‘চাঁদাবাজির’ অভিযোগে বহিষ্কারের নাটকীয় সিদ্ধান্ত নেয়া হয় তাঁর বিরুদ্ধে। অথচ তাঁর অনুসারীরা দাবি করেন, এটি ছিল পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র—যা দল ও জনগণের ভালোবাসা অর্জনকারী এক নেতাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা মাত্র।

বহিষ্কার আদেশের পর গাজীপুর জুড়ে দেখা যায় তীব্র হতাশা ও ক্ষোভ। শ্রমজীবী মানুষ থেকে শুরু করে চায়ের দোকান, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও গার্মেন্টস শ্রমিক—সব জায়গায় একটাই আলোচনা,“এত ত্যাগী নেতাকে কেন দল থেকে বহিষ্কার করা হলো?”


🌐 www.deshdarponbd.com
©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme