Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

টঙ্গী ৫৪ নং ওয়ার্ডে রাতুল আহমেদ ভূঁইয়ার লিফলেট বিতরণ কর্মসূচি — ধানের শীষে ভোটের আহ্বান

Posted on October 17, 2025October 17, 2025 by দেশ-দর্পণ

এই মহৎ উদ্যোগকে জনগণের কাছে পৌঁছে দিতে এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মোঃ রাতুল আহমেদ ভূঁইয়া নেতৃত্ব দেন।
তিনি টঙ্গী ৫৪ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ জনগণকে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের সদস্যরা। তারা এলাকার মানুষদের হাতে লিফলেট তুলে দেন এবং ৩১ দফার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য পৌঁছে দেন।

রাতুল আহমেদ ভূঁইয়া এসময় বলেন—“৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণা নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। আমাদের লক্ষ্য, জনগণকে সচেতন করে দেশকে নতুন দিশায় এগিয়ে নেওয়া।”

তিনি আরও বলেন—“ধানের শীষই গণমানুষের আশা, জনগণের মুক্তি এবং দেশের উন্নয়নের প্রতীক। আসুন, সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে দেশের ভবিষ্যত রক্ষা করি।”

লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন এবং সরকারের নানা নীতিমালা, ৩১ দফা ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এদিনের কার্যক্রমে উৎসাহ, উদ্দীপনা এবং ঐক্যের ছাপ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme