৮০০
ঢাকাবুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. রাজনীতি
  3. সারাদেশ
  4. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গী, গাজীপুরে ধানের শীষের পক্ষে পরিবহন শ্রমিক-মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশ-দর্পণ
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

 

টঙ্গী (গাজীপুর), ২ ফেব্রুয়ারি ২০২৬:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত গাজীপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি-র সঙ্গে গাজীপুর জেলার পরিবহন খাতের নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন গাজীপুর জেলা ট্রাক ও কভার্ড ভ্যান মালিক সমিতি (রেজি: নং-৪৪৮৬), গাজীপুর জেলা ট্রাক ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-১২২১) এবং গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতি (রেজি: নং-৪২৬১)-এর সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম. মঞ্জুরুল করিম রনি, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, গাজীপুর-২। তিনি বলেন,
“পরিবহন শ্রমিক ও মালিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার। ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হুমায়ুন কবির খান, শ্রম বিষয়ক সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় কমিটি এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। তিনি বলেন,
“বিএনপি সবসময় শ্রমজীবী মানুষের পক্ষে ছিল এবং থাকবে। শ্রমিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষই একমাত্র ভরসা।”

সভায় সভাপতিত্ব করেন হাজী আব্দুর রশিদ, সভাপতি, গাজীপুর জেলা ট্রাক ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং সহ-সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

এসময় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের থানা, জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জোরালো আহ্বান জানান।

সভাটি আয়োজন করে গাজীপুর জেলা ট্রাক ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নগাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতি

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।