
ঢাকা | ১৬ জুন ২০২৬
রাজধানীর বাড্ডার আফতাবনগরে ডিএনসির অভিযান: বিপুল পরিমাণ ইয়াবা ও শীষা জব্দ, গ্রেপ্তার ৩
রাজধানীর বাড্ডা থানার আফতাবনর এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৮০০টি ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম শীষা এবং শীষা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)-এর কোতোয়ালী সার্কেলের একটি দল আফতাবনগরের সেক্টর-১, ব্লক-এফ, রোড-৪, হাউস-২৬-এর ‘ব্যাচেলর হ্যাভেন’ নামের ভবনের অষ্টম তলায় অভিযান পরিচালনা করে।
🔹 জব্দকৃত আলামত:
- ৯,৮০০টি ইয়াবা ট্যাবলেট
- ২৫০ গ্রাম শীষা
- ১টি হুক্কা সেট
- প্রায় ৯০০ গ্রাম কয়লা
- ৩টি মোবাইল ফোন
🔹 গ্রেপ্তার ব্যক্তিরা:
- মো. যুবরাজ (৩৯)
- মো. সোহেল আরমান জুয়েল (৩৪)
- মো. আব্দুর রাজ্জাক (৩৮)
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পরিদর্শক মো. লোকমান হোসেন বাদী হয়ে বাড্ডা থানায় নিয়মিত মামলা করেছেন।