৮০০
ঢাকাশুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. খেলা
  2. রাজনীতি
  3. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বিশ্বকাপ উন্মাদনা: বিএনপি অফিসে এলইডি টিভি উপহার দিলেন সোহেল চৌধুরী

admin
জুন ১৫, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ণ
শেয়ার:
Link Copied!

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি এবং খেলা উপভোগের সুযোগ করে দিতে প্রেসিডেন্ট পাড়া বিএনপি অফিসে একটি আধুনিক এলইডি টিভি উপহার প্রদান করেছেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য ও ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সোহেল চৌধুরী

রবিবার (১৪ জুন ২০২৬) এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ও উচ্ছ্বাসের কথা বিবেচনা করে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভূঁইয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা সোহেল চৌধুরীর এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং এটিকে তরুণ সমাজ ও সাধারণ মানুষের জন্য ইতিবাচক একটি পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

এ সময় বক্তব্য দিতে গিয়ে রাতুল আহমেদ ভূঁইয়া বলেন,
“আল্লাহ তোমার মনের নেক ইচ্ছা কবুল করুক। মানুষের কল্যাণে এবং তরুণ সমাজের পাশে থাকার যে মানসিকতা তুমি ধারণ করো, মহান আল্লাহ যেন তোমাকে সেই কাজে আরও সফলতা দান করেন। তোমার জন্য দোয়া ও শুভকামনা রইলো।”

স্থানীয় নেতাকর্মীরা জানান, বিশ্বকাপ চলাকালীন সময়ে এলাকার ফুটবলপ্রেমীরা বিএনপি অফিসে একসঙ্গে খেলা উপভোগ করতে পারবেন। এর মাধ্যমে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধও আরও সুদৃঢ় হবে।

সোহেল চৌধুরী বলেন, খেলাধুলা মানুষকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং সামাজিক বন্ধনকে শক্তিশালী করে। তাই তরুণদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করতে তিনি সবসময় কাজ করে যেতে চান।

বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং ফুটবলপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।