৮০০
ঢাকাবৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সারাদেশ
  2. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

১৭ বছর পর ধানমন্ডির শ্বশুরবাড়ি মাহবুব ভবনে গেলেন তারেক রহমান

দেশ-দর্পণ
ডিসেম্বর ২৭, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ ১৭ বছর পর রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত শ্বশুরবাড়ি মাহবুব ভবনে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪টা ২৫ মিনিটের দিকে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন থেকে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর ধানমন্ডির উদ্দেশে যাত্রা করে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, বিকাল ৪টা ২৫ মিনিটে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন ত্যাগ করে তারেক রহমানের গাড়িবহর ধানমন্ডির মাহবুব ভবনের উদ্দেশে রওনা দেয়।
উল্লেখ্য, দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন বেলা ১১টা ৩৯ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
দেশে ফেরার পর জুলাই-৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনায় লাখো নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন তারেক রহমান। সংবর্ধনা শেষে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
এর আগে বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর ভিআইপি লাউঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে তিনি কুশল বিনিময় ও আলিঙ্গন করেন।
১৭ বছর পর শ্বশুরবাড়িতে তারেক রহমানের এই যাত্রাকে ব্যক্তিগত ও রাজনৈতিক—উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।