Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

গাজীপুর সিটি কর্পোরেশনে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

Posted on April 22, 2026 by Deshdarponbd

গাজীপুর সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা, গুণগত মান নিশ্চিতকরণ এবং সার্বিক কার্যক্রমে সমন্বয় জোরদারের লক্ষ্যে নগর ভবনের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। তিনি বলেন, নাগরিকদের প্রত্যাশা পূরণে সকল উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে তিনি প্রকৌশল বিভাগের সকল কর্মকর্তাকে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান। তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সকল বিভাগের মধ্যে কার্যকর সমন্বয়, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং গুণগত মান নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্ধারিত সময়সীমা মেনে কাজ সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক। তিনি চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, সমন্বয় ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভা শেষে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme