৮০০
ঢাকাবুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সারাদেশ
  2. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় উদ্ধার ‘পেনগান’: কলমের আদলে ভয়ংকর আগ্নেয়াস্ত্র, গুলিতে আহত যুবদল নেতা

দেশ-দর্পণ
এপ্রিল ৯, ২০২৬ ১:১৮ পূর্বাহ্ণ
শেয়ার:
Link Copied!

রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে কলমের আদলে তৈরি ‘পেনগান’ নামের একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৮ এপ্রিল) ডিবির লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার জানান, গত ৩ এপ্রিল পুরান ঢাকার তাঁতীবাজারে যুবদল নেতা রাসেল (৩১)-কে গুলি করার ঘটনায় এ অস্ত্রটি ব্যবহৃত হয়। পরে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার সোহেলের কাছ থেকে ‘পেনগান’টি উদ্ধার করা হয়।

ডিবি জানায়, হামলার সময় দুর্বৃত্তরা কলমের মতো দেখতে এই অস্ত্রটি রাসেলের বুকে ঠেকিয়ে গুলি করে। গুলিটি তার বুকের বাঁ পাশে লাগে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সায়মন ও সোহেল ওরফে কাল্লু নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি থানায় চারজনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ‘পেনগান’টি প্রায় ৮০ হাজার টাকায় সংগ্রহ করা হয়েছিল। এই অস্ত্রটি কীভাবে দেশে এসেছে এবং এর সঙ্গে কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কোনো অস্ত্র সরবরাহ চক্র সক্রিয় আছে কিনা তাও তদন্ত করছে ডিবি।

বিশেষজ্ঞরা বলছেন, কলমের মতো ছদ্মবেশী এ ধরনের আগ্নেয়াস্ত্র সহজে শনাক্ত করা যায় না, যা আইনশৃঙ্খলার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।