Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

রাজধানীতে একদিনে চারটি ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

Posted on December 14, 2025 by দেশ-দর্পণ

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর শান্তিনগর, মৌচাক ও মিরপুর এলাকায় একদিনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মিরপুরে মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের সামনে বিস্ফোরণে ফুটপাতের এক দোকানি আহত হয়েছেন।

মিরপুর থানা–পুলিশ সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে মিরপুর-১ নম্বর এলাকার মার্কেটের ছাদের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বিস্ফোরণে দোকানিকে সামান্য আঘাত লেগেছে।

শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিকেল ও রাতের ঘটনাগুলোতে কেউ গুরুতরভাবে আহত হননি।”

এছাড়া, রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০-এর পুলিশ বক্সের কাছে, রাত ৮টা ১৫ মিনিটে শান্তিনগর পশ্চিম সিগন্যাল এবং রাত ৮টা ৪০ মিনিটে মৌচাক ক্রসিংয়ে আরও তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এই ঘটনায় আর কেউ হতাহত হননি।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত চালাচ্ছে।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme