দেশ দর্পণ বিডি
ঢাকা,
  1. রাজনীতি
  2. সারাদেশ
  3. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় আটক বাংলাদেশি শ্রমিকদের মুক্তির চেষ্টা করা হবে: তারেক রহমান

admin
June 22, 2026 12:42 am
শেয়ার:
Link Copied!

তারেক রহমান বলেছেন, মালয়েশিয়ায় বহু বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন এবং বিভিন্ন কারণে দেশটির কারাগারে প্রায় দুই হাজার প্রবাসী বাংলাদেশি আটক রয়েছেন। তাদের কীভাবে মুক্ত করা যায়, সে বিষয়ে সরকার চেষ্টা করবে।
রোববার (২১ জুন) দিবাগত রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে আয়োজিত এক সুধী সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মালয়েশিয়ায় যেন অদক্ষ শ্রমিক না যায়, সেজন্য টেকনিক্যাল প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করা হবে। পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে দেশটির সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।
আগামী এক বছরে মধ্যপ্রাচ্যে যেসব শ্রমিক যাবেন, তাদের বেসিক আরবি ভাষা শেখানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
শিক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তিনি বলেন, শিশুদের নিজস্ব স্বকীয়তায় বড় করে তোলার জন্য ব্যবস্থা নেওয়া হবে। স্কুলের সিলেবাসে পাঁচটি খেলাধুলা অন্তর্ভুক্ত করা হবে এবং শিক্ষার্থীদের ক্রীড়া বিষয়ে দক্ষতা অর্জন বাধ্যতামূলক করা হবে।
তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে সরকার ভাষা শিক্ষায় গুরুত্ব দিচ্ছে, যেখানে ইংরেজিকে বেশি গুরুত্ব দেওয়া হবে। এসব পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।