দেশ দর্পণ বিডি
ঢাকা,
  1. সারাদেশ
  2. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

জলাবদ্ধতা নিরসনে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগ, ধন্যবাদ জানালেন স্থানীয়রা

admin
June 22, 2026 4:19 pm
শেয়ার:
Link Copied!

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা ও জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষ, পথচারী এবং ব্যবসায়ীরা ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছিলেন। অবশেষে সমস্যার সমাধানে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যোগ নিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন।

মোঃ শওকত হোসেন সরকার, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতির নির্দেশনায় এলাকায় ময়লা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং জলাবদ্ধতা নিরসনের কাজ পরিচালিত হচ্ছে।

এই উদ্যোগের ফলে স্থানীয় বাসিন্দা, পথচারী ও মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দীর্ঘদিনের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ব্যবসায়ীরা জানান, পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত পরিবেশ ব্যবসা পরিচালনায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।

স্থানীয়রা নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি না ঘটে।

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।