দেশ দর্পণ বিডি
ঢাকা,
  1. আন্তর্জাতিক
  2. সারাদেশ
  3. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

admin
June 22, 2026 2:49 pm
শেয়ার:
Link Copied!

মালয়েশিয়ার কাছে বাংলাদেশি শ্রমিকদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জ্বালানি, সেমিকন্ডাক্টর ও উন্নত প্রযুক্তিনির্ভর খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২২ জুন) মালয়েশিয়ার পুত্রজায়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আরও বেশি বাংলাদেশি শ্রমিক নিয়োগের বিষয়টি বিবেচনা করতে এবং দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ এবং আটক থাকা বাংলাদেশিদের প্রত্যাবাসন সংক্রান্ত বিষয়ও আলোচনায় তোলা হয়েছে।

তিনি আরও বলেন, কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রক্রিয়া যেন স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী হয়—এ বিষয়ে দুই দেশই একমত হয়েছে, যাতে মধ্যস্থতাকারীদের ভূমিকা কমে শ্রমিকদের ব্যয় হ্রাস পায়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এটি তার প্রথম বিদেশ সফর হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্মরণ করেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে এবং বেগম খালেদা জিয়া ১৯৯৩ সালে মালয়েশিয়া সফর করে দুই দেশের সম্পর্ক জোরদারে ভূমিকা রেখেছিলেন।

তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, সরকার ও জনগণকে উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার। পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় হয়।

দুই নেতা বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।