১৮ নভেম্বর ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী সেবামূলক মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে মঙ্গলবার সকাল ১১টা থেকে শহরের সাতমাথায় শহীদ খোকন পার্কে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবামূলক কার্যক্রমের উদ্বোধন করেন—
বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন—
‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
কর্মসূচিতে ছিল—
ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, হার্টের চিকিৎসা, রক্তদান কর্মসূচি, হুইল চেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ এবং শ্রমিকদের মাঝে পোশাক ও হাত মোজা বিতরণ।
সেবামূলক এই মানবিক আয়োজনকে ঘিরে বগুড়ায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এ সময় উপস্থিত ছিলেন—
ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ আনম মনোয়ারুল কাদির বিটু,
জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি,
এছাড়া ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদাত হোসেন ও বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট এ কে এম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু,
জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা,
সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ এম এ মুহিত,
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন,
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,
বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ
এবং জেলা ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।
দিনব্যাপী এই মানবিক কর্মসূচি তারেক রহমান-এর জন্মদিনকে ঘিরে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া সৃষ্টি করে।

