Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

রাকিব উদ্দিন সরকার (পাপ্পু) এর নির্দেশনায় গাজীপুর-৬ এ ৩১ দফা প্রচারণায় স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ

Posted on October 26, 2025June 22, 2026 by দেশ-দর্পণ

তারিখ: ২৬ অক্টোবর ২০২৫
🌐 ওয়েবসাইটের ঠিকানা: www.deshdarponbd.com

গাজীপুর প্রতিনিধিঃ
আগামীতে রাষ্ট্রমেরামতের লক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ঐতিহাসিক ৩১ দফা বাস্তবায়নের পক্ষে আজ গাজীপুর-৬ আসনে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচি পরিচালিত হয় গাজীপুর মহানগর বিএনপি’র সিনিয়র সাবেক যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৬ আসনের জনপ্রিয় এমপি পদপ্রার্থী মোঃ রাকিব উদ্দিন সরকার (পাপ্পু) এর নির্দেশনায়।

এই লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রমের নেতৃত্ব দেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব রাতুল আহমেদ ভূঁইয়া।
কর্মসূচিতে ৫২ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা বলেন, “৩১ দফা বাস্তবায়নই হবে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরানোর রূপরেখা।”

জনগণের মাঝে বিএনপি’র ৩১ দফার তাৎপর্য তুলে ধরতে এবং রাকিব উদ্দিন সরকার (পাপ্পু)-এর নেতৃত্বে গাজীপুর-৬ আসনে সংগঠনকে আরও শক্তিশালী করতে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে চলবে বলে জানান দলীয় নেতৃবৃন্দ।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme