দেশ দর্পণ বিডি
ঢাকা,
  1. সারাদেশ
  2. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

রাজপথে প্রস্তুত স্বেচ্ছাসেবক দল, গাজীপুরে নাশকতা ঠেকাতে নজরদারি

admin
June 22, 2026 5:56 pm
শেয়ার:
Link Copied!

নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা, ষড়যন্ত্র ও নাশকতা প্রতিরোধে রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের নির্দেশনা এবং গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লার তত্ত্বাবধানে, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল ভুঁইয়ার নেতৃত্বে নেতাকর্মীরা রাজপথে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

এ সময় টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল ভুঁইয়া বলেন, “যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। জনগণের জানমাল রক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক দল সবসময় রাজপথে প্রস্তুত রয়েছে।”

স্থানীয় পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা।

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।