৮০০
ঢাকাবুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. আইন-আদালত
  2. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

উত্তরায় ব্যবসায়ী অপহরণ: ২৫ লাখ টাকা মুক্তিপণ আদায়

admin
জুন ১৬, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

উত্তরায় এক ব্যবসায়ীকে অপহরণের পর ২৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় ভিকটিমকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ। একইসাথে অপহরণকারী চক্রের মাস্টারমাইন্ডসহ ৩ জনকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৯ জুন সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টর এলাকা থেকে আজিবুর রহমান (৫০) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তাকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে মারধর ও নির্যাতন করা হয় এবং ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। ভিকটিমের পরিবারের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে ২৫ লাখ টাকা আদায় করে অপহরণকারীরা।
পরবর্তীতে ভিকটিমকে হত্যা হুমকি দিয়ে আরও টাকা দাবির চাপ সৃষ্টি করা হলে পরিবার উত্তরা পশ্চিম থানা পুলিশের সহযোগিতা নেয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণখান এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরণকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে চক্রের মাস্টারমাইন্ড মোঃ সজিব মিয়া (২৯) ও তার সহযোগীরা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একই অভিযানে পৃথক ঘটনায় ১৩৯ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।