Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

নরসিংদীতে কিশোরী হত্যাকাণ্ড: প্রধান আসামিসহ দুইজন গ্রেপ্তার

Posted on February 28, 2026 by দেশ-দর্পণ

নরসিংদীর মাধবদী উপজেলায় ধর্ষণের ঘটনা চাপা দিতে এক কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করার ঘটনায় পুলিশ মামলার প্রধান আসামিসহ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরের মাওনা থেকে একজন এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে অন্যজনকে গ্রেপ্তার করা হয়। নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছে প্রধান আসামি নূর মোহাম্মদ নূরা (২৮) এবং হযরত আলী (৪০)। এদিন দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, মামলার পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত মোট নয়জন আসামির মধ্যে সাতজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ঘটনায় সংশ্লিষ্ট মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ানকেও গ্রেপ্তার করা হয়, এবং কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার জেরে সদর উপজেলা কমিটি তাকে বহিষ্কার করেছে। বিষয়টি শুক্রবার রাত ১০টার দিকে নরসিংদী সদর উপজেলা বিএনপি সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়।

মেয়েটির সৎ বাবার ভাষ্য, বুধবার বিকালে মেয়েকে খালার বাড়িতে নিতে যেতেই বড়ইতলা এলাকায় নূরার নেতৃত্বে পাঁচজন তাকে ছিনিয়ে নেয়। পরে স্বজনরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও মেয়েটিকে ফিরে পাননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে সরিষার একটি ক্ষেতে মেয়েটির লাশ গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme