গাজীপুর, ৯ ফেব্রুয়ারি ২০২৬:
গাজীপুর–০২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি–এর ধানের শীষ প্রতীকের সমর্থনে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা এবং টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভূঁইয়া–এর নেতৃত্বে আয়োজিত এই গণমিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
গণমিছিলটি গাজীপুর, টঙ্গীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতীকের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিবর্তনের পক্ষে জনসমর্থনের স্পষ্ট বার্তা বহন করে।

