৮০০
ঢাকাবৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. শিক্ষা
  2. সারাদেশ
  3. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে তৃতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশ-দর্পণ
জানুয়ারি ৮, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
টঙ্গী পূর্ব থানা ভরান ফয়জুল উলূম কওমী মাদরাসা ও এতিমখানার উদ্যোগে পবিত্র কোরআনের হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে তৃতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মাহফিলে আলেম-ওলামা, মুরুব্বি ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাকিব উদ্দিন সরকার (পাপ্পু), সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর বিএনপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে ওয়াজ মাহফিল করতে দেওয়া হতো না, ইসলামি প্রচারণা বাধাগ্রস্ত করা হয়েছে। আলেম-ওলামাদের কণ্ঠ রোধ করে ধর্মীয় স্বাধীনতা হরণ করা হয়েছিল।”
তিনি আরও বলেন, হাফেজে কোরআনরা জাতির গর্ব। কোরআনের আলোকে সমাজ গঠনে তাদের ভূমিকা অপরিসীম। দস্তারবন্দীর মাধ্যমে হাফেজ ছাত্রদের যে সম্মান প্রদান করা হচ্ছে, তা আগামী প্রজন্মকে দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করবে এবং ইসলামি মূল্যবোধে গড়ে তুলতে সহায়ক হবে।
এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করে বলেন, “আল্লাহ তায়ালা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁকে উত্তম প্রতিদান দান করেন।”
অনুষ্ঠানে বিশেষ ওয়াজ ও নসিহত পেশ করেন আমন্ত্রিত আলেম-ওলামাগণ। শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং মাদরাসা ও এতিমখানার সার্বিক উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মাহফিল শেষে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দস্তারবন্দী সম্পন্ন করা হয় এবং তাদের জন্য বিশেষ দোয়া করা হয়।

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।