Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

গাজীপুর,টঙ্গী পশ্চিম থানা বিএনপির আয়োজনে গণ ইফতার ও দোয়া মাহফিল

Posted on March 12, 2026 by দেশ-দর্পণ

সংবাদদাতা, দেশ দর্পণ:

আজ পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরে এক গণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।

অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

এ সময় বক্তারা পবিত্র রমজানের শিক্ষা অনুসরণ করে সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান। তারা বলেন, রমজান আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। এই মাসের শিক্ষা আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক।

গণ ইফতার ও দোয়া মাহফিলে গাজীপুর মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।

অনুষ্ঠানটি আয়োজন করে টঙ্গী পশ্চিম থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme