৮০০
ঢাকাশুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. জাতীয়
  2. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

হালিম মোল্লা ও রাতুল ভূঁইয়ার পক্ষ থেকে স্বাগতম তারেক রহমানকে

admin
মে ২০, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

টঙ্গী, গাজীপুর | ২০ মে ২০২৬

গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল  হালিম মোল্লা এবং টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাতুল আহমেদ ভূঁইয়ার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম।

এ উপলক্ষে গাজীপুরে জনতার ভালোবাসা ও নেতাকর্মীদের উচ্ছ্বাসে পুরো এলাকা হয়ে ওঠে উৎসবমুখর। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভ আগমন ঘিরে গাজীপুরজুড়ে বিরাজ করে আনন্দঘন পরিবেশ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট” ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

পরে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করেন এবং প্রধান অতিথি হিসেবে সুধী সমাবেশে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান ঘিরে টঙ্গীসহ পুরো গাজীপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় নেতাকর্মীরা এ কর্মসূচিকে জনকল্যাণ ও পরিবেশ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।