Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

রাকিব উদ্দিন সরকার পাপ্পু নেতৃত্বে ঢাকার রাজপথে গণতন্ত্র রক্ষা – গাজীপুর বিএনপি

Posted on October 28, 2025June 22, 2026 by দেশ-দর্পণ

২৮ অক্টোবর ২০২৩ ঢাকার রাজপথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপি’র সিনিয়র সাবেক যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৬ আসনের ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী রাকিব উদ্দিন সরকার (পাপ্পু)।


রাকিবুল হাসান, নিজস্ব প্রতিবেদক:
ফ্যাসিবাদী সরকারের পতন, জনগণের ভোটাধিকারের প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপির ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২৮ অক্টোবর ২০২৩ ঢাকার রাজপথে অনুষ্ঠিত হয় এক ঐতিহাসিক বিক্ষোভ মিছিল।

এই বিক্ষোভে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপি’র সিনিয়র সাবেক যুগ্ম আহ্বায়ক এবং গাজীপুর-৬ আসনের ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী জননেতা মোঃ রাকিব উদ্দিন সরকার (পাপ্পু)।
পাপ্পু তাঁর দৃঢ় নেতৃত্বে কাঁধে কাঁধ মিলিয়ে দাড়িয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে সাহস, উদ্দীপনা এবং ঐক্য সৃষ্টি করেন।

রাজপথে পুরো মিছিল মুখরিত হয়ে ওঠে শক্তিশালী স্লোগানে—
“হটাও মাফিয়া, বাঁচাও দেশ!”
“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই!”
“লাঠি-গ্যাসের জবাব দেবে বাংলাদেশ!”

মিছিলে উপস্থিত ছিলেন মহানগরের বিভিন্ন নেতা, ওয়ার্ড নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দলসহ শত শত কর্মী। তবে সকলের নজর কেড়েছে রাকিব উদ্দিন সরকার পাপ্পুর সাহসী নেতৃত্ব এবং জনসমর্থন সৃষ্টি করার ক্ষমতা।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান,
“পাপ্পু ভাইয়ের নেতৃত্বে আমরা নতুন শক্তি এবং প্রেরণা পেয়েছি। তিনি শুধু গাজীপুরের নেতা নন, তিনি গণতন্ত্রের রক্ষকও।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বিক্ষোভ প্রমাণ করেছে—রাকিব উদ্দিন সরকার পাপ্পু শুধুমাত্র সংগঠনের নেতা নন, তিনি গণতন্ত্র রক্ষার প্রতীক হিসেবেও আবির্ভূত হয়েছেন।
এটি গাজীপুর-৬ আসনের জনগণ ও তরুণ নেতাদের মধ্যে নতুন আন্দোলন ও নেতৃত্বের উদ্দীপনা সৃষ্টি করেছে।

বিক্ষোভ শেষে নেতাকর্মীরা জানিয়েছেন,
“গণতন্ত্র রক্ষা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা শেষ পর্যন্ত রাজপথে লড়াই চালিয়ে যাব।”

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme