Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন সোহেল চৌধুরী

Posted on May 27, 2026 by Deshdarponbd

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মোঃ সোহেল চৌধুরী, ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, গাজীপুর সিটি কর্পোরেশন, আহ্বায়ক সদস্য, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি, তাকওয়া ও মানবতার মহান শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত তৃপ্তি নিহিত। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের মূল শিক্ষা।

এসময় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং সকল মুসলিম ভাই-বোনদের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সুখী জীবন প্রত্যাশা করেন।

শেষে তিনি সকলকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme