৮০০
ঢাকাশুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. জাতীয়
  2. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ৫১ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ

admin
মে ২৬, ২০২৬ ১:০৩ পূর্বাহ্ণ
শেয়ার:
Link Copied!

গাজীপুর, ২৫ মে ২০২৬

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ডে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের নেতা, ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী ফয়সাল আহমেদ (রুবেল)-এর উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মাঝে কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিশেষ ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়।

এ কার্যক্রমের মাধ্যমে কোরবানির পর সৃষ্ট বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ করে নির্ধারিত স্থানে অপসারণে জনগণকে উৎসাহিত করা হয়, যাতে পরিবেশ পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও দুর্গন্ধমুক্ত থাকে।

তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, বরং প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। তাই সবাইকে কোরবানির বর্জ্য যেখানে-সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানানো হয়।

এ উদ্যোগের মূল লক্ষ্য হলো একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য গাজীপুর সিটি গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধি করা।

সকলের প্রতি অনুরোধ, কোরবানির বর্জ্য নির্ধারিত ব্যাগে সংরক্ষণ করে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে ফেলুন।

আপনার একটি ছোট সচেতন পদক্ষেপই গড়ে তুলতে পারে একটি পরিচ্ছন্ন ও আধুনিক গাজীপুর সিটি।


প্রতিবেদন: দেশ দর্পণ ডেস্ক

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।