ঢাকা প্রতিনিধি
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণকারী নেতাকর্মীদের স্মরণীয় মুহূর্ত নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু-র ছবি।
আন্দোলন-সংগ্রামের বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ মুহূর্ত, ত্যাগ, অবদান ও অংশগ্রহণকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে দেশের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীদের স্মরণীয় মুহূর্তের আলোকচিত্র স্থান পেয়েছে।
রাকিব উদ্দিন সরকার পাপ্পুর ছবি প্রদর্শনীতে অন্তর্ভুক্ত হওয়ায় তাঁর সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তারা এটিকে আন্দোলন-সংগ্রামে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা ও অবদানের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন।
এ উপলক্ষে নেতাকর্মীরা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ও রাকিব উদ্দিন সরকার পাপ্পুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতেও গণতন্ত্র, জনগণের অধিকার ও রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁদের নেতৃত্ব আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

