Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

যুক্তরাষ্ট্রের মিশিগানে খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ

Posted on January 8, 2026January 9, 2026 by দেশ-দর্পণ

ডেস্ক রিপোর্ট | দেশ দর্পণ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রমিক শহরে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণ করা হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে তার নামেই পরিচিত হবে।
হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও এবং কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি বেগম খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব সম্প্রতি সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়। বর্তমানে এই কাউন্সিলে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর দায়িত্ব পালন করছেন, যাদের সক্রিয় উদ্যোগ ও প্রচেষ্টায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।
প্রবাসী বাংলাদেশিরা এই নামকরণকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন। তাদের মতে, এটি কেবল একটি রাস্তার নাম পরিবর্তন নয়, বরং বিশ্ব দরবারে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ দলিল।
এর আগে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। মিশিগানে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ হওয়ায় মার্কিন মুলুকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আরেকটি অধ্যায় স্থায়ীভাবে যুক্ত হলো।
হ্যামট্রমিক শহরটি তার বহুজাতিক ও বৈচিত্র্যময় জনপদের জন্য পরিচিত। স্থানীয় বাসিন্দা ও প্রবাসীরা মনে করছেন, এই উদ্যোগের ফলে নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিরা দেশের ইতিহাস ও দেশনেত্রীর অবদান সম্পর্কে আরও সচেতন হবে, পাশাপাশি দুই দেশের সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme