Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

গাজীপুরের তিনটি থানা যুবদলের আংশিক কমিটি অনুমোদন

Posted on January 7, 2026January 10, 2026 by দেশ-দর্পণ

গাজীপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি গাজীপুর মহানগরের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা, গাছা থানা ও পূবাইল থানা যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি অনুমোদন করেছে।
আজ এই কমিটি অনুমোদন করেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। কমিটির পূর্ণাঙ্গ গঠন আগামী ৩০ দিনের মধ্যে সম্পন্ন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
টঙ্গী পশ্চিম থানা যুবদল (আংশিক)
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ মো. সুমন, আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল আজিজ টিপু।
গাছা থানা যুবদল (আংশিক)
গাছা থানার আংশিক কমিটিতে দায়িত্ব পেয়েছেন:
আহ্বায়ক: সোলেমান সরকার
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: ইফতেখার আহমেদ রিপন
সদস্য সচিব: আশরাফুর রহমান জুয়েল তাজ
এ কমিটিতে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক সিদ্ধান্ত কার্যকর হবে।
পূবাইল থানা যুবদল (আংশিক)
পূবাইল থানার নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মজিবুর রহমান রাজিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. সোহেল খান।
নতুন এই কমিটি গঠন যুবদলের কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে এবং স্থানীয় রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

বার্তা প্রেরক:
মিনহাজুল ইসলাম ভূইয়া
সহ দপ্তর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি

 

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme