গাজীপুর:
গাজীপুর মহানগরের বাসন থানার তেলিপাড়া এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১১ নারীসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে তেলিপাড়া এলাকার তাজমহল আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।
বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে হোটেলটিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে ১১ জন নারী এবং হোটেল ম্যানেজার, স্টাফ ও খদ্দেরসহ ৬ জন পুরুষ রয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি।
এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না।
যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।

