৮০০
ঢাকাবৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. জাতীয়
  2. সারাদেশ
  3. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

রাকিব উদ্দিন সরকার (পাপ্পু): গাজীপুরের সহসী নেতা ও যুবসমাজের আইকন

দেশ-দর্পণ
জানুয়ারি ৩, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ণ
শেয়ার:
Link Copied!

গাজীপুর, ঢাকা – সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর বিএনপির নেতা রাকিব উদ্দিন সরকার (পাপ্পু) এক জন সমাজসেবক, শিল্পপতি এবং রাজনীতিবিদ হিসেবে গাজীপুরের মানুষের হৃদয়ে অপরিসীম জনপ্রিয়তা অর্জন করেছেন। যুবসমাজের আইকন এবং মানুষের প্রিয় নেতা হিসেবে তিনি বিশেষভাবে সমাদৃত।
সরকার পরিবার-এর কৃতি সন্তান পাপ্পু গাজীপুরে মাটি ও মানুষের প্রতি তাঁর আন্তরিকতা, সাহসী নেতৃত্ব এবং জনদরদি কর্মকাণ্ডের জন্য সুপরিচিত। স্থানীয় রাজনীতির মঞ্চে তিনি দলের কার্যক্রমের অন্যতম অগ্রদূত।
আওয়ামী লীগের শাসনামলে তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হয় এবং এক যুগের বেশি সময় তিনি কারাবরণ করেছেন। শুধু তাই নয়, তাঁর পরিবারও বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে। এই সব প্রতিকূলতার মধ্যে দিয়ে তিনি কখনো হার মানেননি এবং দলের দুঃসময়েও নেতৃত্ব দিয়ে সংগঠনকে টিকিয়ে রেখেছেন।
রাকিব উদ্দিন সরকার পাপ্পুর দুঃসময়েও সাহসী পদক্ষেপ এবং ত্যাগমূলক কর্মকাণ্ড স্থানীয় মানুষদের কাছে তাঁকে “সহসী নেতা” হিসেবে পরিচিত করেছে। তিনি গাজীপুরে পোস্টার ও ব্যানার লাগিয়ে দলের উপস্থিতি নিশ্চিত করেছেন, যা দলের দৃঢ়তা ও সমর্থনের প্রতীক হিসেবে দেখা যায়।
সাধারণ মানুষজন মুখে মুখে বলছেন, “পাপ্পু সরকারের গুরুত্ব অপরিসীম। তিনি সবসময় জনগণের পাশে দাঁড়ান এবং যে কোনো প্রতিকূলতা অতিক্রম করতে সাহস দেখান।” তাঁর রাজনৈতিক জীবন এবং সমাজসেবার কাজ আজও গাজীপুরবাসীর মনে উজ্জ্বল হয়ে আছে।
রাকিব উদ্দিন সরকার পাপ্পু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একজন বিশিষ্ট নেতা,ত্যাগী নেতা, যিনি শুধুমাত্র রাজনীতিক নয়, বরং মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করা একজন সমাজসেবকও বটে।

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।