তারিখ: ২১ নভেম্বর ২০২৫
ওয়েবসাইট: দেশ-দর্পণ (deshdarponbd.com)
আজ সকালে টঙ্গী অঞ্চলে আকস্মিক একটি ভয়াবহ ভূমিকম্প অনুভূত হলে এলাকার বিভিন্ন গার্মেন্টস কারখানার হাজারো শ্রমিক আতঙ্কে ভবন থেকে বেরিয়ে আসতে গিয়ে আহত হন। আহতদের দ্রুত টঙ্গী মেডিকেলে ভর্তি করা হয়।
ঘটনার খবর পেয়ে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী, গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা, বিশিষ্ট শিল্পপতি সরকার পরিবারের কৃতি সন্তান রাকিব উদ্দিন সরকার (পাপ্পু) টঙ্গী মেডিকেলে ছুটে যান।
তিনি আহত শ্রমিকদের খোঁজ-খবর নেন, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং তাদের প্রতি সব ধরনের সহায়তার আশ্বাস দেন। শ্রমিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন—
“গার্মেন্টস শ্রমিকরা দেশের অর্থনীতির প্রাণ। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। এই কঠিন সময়ে আমি তাদের পাশে আছি এবং থাকবো।”
এ ঘটনায় শোক ও আতঙ্ক বিরাজ করছে, তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

