Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

গাছ উপহার নিয়ে টঙ্গীতে সৌজন্য সাক্ষাৎ: ঐক্যের আহ্বান এম. মঞ্জুরুল করিম রনির

Posted on February 23, 2026June 22, 2026 by দেশ-দর্পণ

প্রকাশিত: রবিবার | গাজীপুর প্রতিনিধি


গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি নির্বাচন-পরবর্তী সময়ে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার(২২ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গীর মধুমিতা রোডে টঙ্গী কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রচলিত ফুলের মালার পরিবর্তে ফলজ ও বনজ গাছ উপহার গ্রহণ করেন তিনি। পরিবেশবান্ধব এই উদ্যোগ নেতাকর্মীদের মাঝেও ব্যাপক ইতিবাচক সাড়া সৃষ্টি করে।

🌱 পরিবেশ রক্ষায় বিশেষ বার্তা

প্রধান অতিথির বক্তব্য:

“বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষি খাত পুনর্গঠনের লক্ষ্যে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন।”

তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি টেকসই ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণ যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছে, তা ধরে রাখতে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

👥 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

  • রাকিব উদ্দিন সরকার পাপ্পু — সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর বিএনপি
  • মাহবুবুল আলম শুকুর — সাবেক যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর বিএনপি
  • প্রভাষক বসির উদ্দিন — আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা বিএনপি
  • জসিম উদ্দিন ভাট — সাবেক যুবদল নেতা
  • সাজেদুল ইসলাম — আহ্বায়ক, গাজীপুর মহানগর যুবদল
  • ফারহাজ বিন প্রবাল — যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর যুবদল
  • আকবর হোসেন ফারুক — যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর যুবদল
  • নাজমুল হোসেন মন্ডল — যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর যুবদল
  • সিরাজুল ইসলাম সাথী — সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল
  • শেখ মো. সুমন — সভাপতি, টঙ্গী পশ্চিম থানা যুবদল
  • আজিজুর রহমান টিপু — সাধারণ সম্পাদক, টঙ্গী পশ্চিম থানা যুবদল
  • আবু বক্কর সিদ্দিক — আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল
  • রাতুল আহমেদ ভূইয়া — সদস্য সচিব, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল

এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme