৮০০
ঢাকাবৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সারাদেশ
  2. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গী পশ্চিমে তুলার গুদামে অগ্নিকাণ্ড — ক্ষতিগ্রস্তদের পাশে রাকিব উদ্দিন সরকার পাপ্পু

দেশ-দর্পণ
নভেম্বর ৮, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার মেলগেট এলাকায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামের উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ পুড়ে যায় এবং কয়েকজন শ্রমিক আহত হন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী রাকিব উদ্দিন সরকার (পাপ্পু)।
তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, “মানুষের দুঃখে পাশে দাঁড়ানোই মানবতার মূল শিক্ষা। ক্ষতিগ্রস্তদের পুনরায় ঘুরে দাঁড়াতে আমি সব ধরনের সহযোগিতা করব।”

 

তিনি আরও বলেন,“এই গোডাউনগুলো অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল আওয়ামী লীগ শাসনামলে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও পরিকল্পনা না থাকায় আজ এমন দুর্ঘটনা ঘটছে, যার ক্ষতি বহন করছে সাধারণ মানুষ।”

 

স্থানীয়রা জানান, বিপদের মুহূর্তে রাকিব উদ্দিন সরকারের উপস্থিতি এলাকাবাসীর মনে সাহস জুগিয়েছে।

তারিখ: ৮ নভেম্বর ২০২৫

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।