রাকিবুল হাসান, নিজস্ব প্রতিবেদক:
ফ্যাসিবাদী সরকারের পতন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ঘোষিত বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২৮ অক্টোবর ২০২৩ ঢাকার রাজপথে ঐতিহাসিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এই বিক্ষোভ কর্মসূচিতে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল অংশ নেয় সম্মুখ সারিতে থেকে, যার নেতৃত্ব দেন দলের সংগ্রামী আহ্বায়ক ও গাজীপুর-২ আসনে আগামী দিনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ শাহাদাত হোসেন শাহিন।
রাজপথে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অবস্থান নেন শাহাদাত হোসেন শাহিন। তাঁর সাহসী উপস্থিতি ও দৃঢ় নেতৃত্বে কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।
শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় রাজপথ—
“ফ্যাসিবাদের পতন চাই, গণতন্ত্রের জয় হোক” —
এই আহ্বানে গর্জে ওঠে গাজীপুরের তরুণ স্বেচ্ছাসেবকরা।
মিছিলে উপস্থিত নেতাকর্মীরা জানান,
“শাহাদাত ভাই সবসময় আমাদের প্রেরণার উৎস। অন্যায়ের বিরুদ্ধে যেভাবে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন, তাতে আমরা আশাবাদী—গাজীপুর-২ আসনের আগামী এমপি হিসেবে তাকেই দেখতে চাই।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্বের উত্থান এবং দলের প্রতি অবিচল আনুগত্যের জন্যই শাহাদাত হোসেন শাহিন আজ বিএনপির মাঠ পর্যায়ের শক্ত ভরসার প্রতীক হয়ে উঠেছেন।
তিনি শুধু সংগঠক নন, বরং একজন ত্যাগী, নির্ভীক ও জনগণের নেতা, যিনি দলের আদর্শকে হৃদয়ে ধারণ করে রাজপথে লড়াই করে যাচ্ছেন।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের এই দিনে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে—গাজীপুরের তরুণ সমাজ এখন পরিবর্তনের অঙ্গীকারে দৃঢ়প্রতিজ্ঞ।
শাহাদাত হোসেন শাহিনের নেতৃত্বে সংগঠনটি রাজপথে যেমন শক্ত অবস্থান তৈরি করেছে, তেমনি আগামীর রাজনীতিতেও তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।

