প্রকাশের তারিখ: শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিবেদক | দেশ দর্পণ বিডি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নেমেছেন তৃণমূল নেতাকর্মীরা।
এরই ধারাবাহিকতায় ১৭ অক্টোবর ২০২৫ তারিখে গাজীপুর টঙ্গী ৫৪ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ করেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মোঃ রাতুল আহমেদ ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।
লিফলেট বিতরণ শেষে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে আহ্বান জানান রাতুল আহমেদ ভূঁইয়া। তিনি বলেন,
“তারেক রহমান গাজীপুর-৬ আসন থেকে যাকেই মনোনয়ন দিন না কেন, মার্কা আমাদের একটাই — ধানের শীষ। আমরা ধানের শীষের পক্ষে কাজ করব, জনগণের ভোটে পরিবর্তন আনব।”
তিনি আরও বলেন, “৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য।”

