Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গী–গাছায় রাকিব উদ্দিন সরকার (পাপ্পু) এর নেতৃত্বে মোটরসাইকেল মিছিল

Posted on November 13, 2025June 22, 2026 by দেশ-দর্পণ

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫(দেশ-দর্পণ)

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গী–গাছায় রাকিব উদ্দিন সরকার নেতৃত্বে মোটরসাইকেল মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে টঙ্গী ও গাছায় বিক্ষোভমুখর হয়ে উঠেছে গাজীপুর মহানগর বিএনপি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক বিশাল মোটরসাইকেল মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর–৬ আসনের যোগ্য এমপি পদপ্রার্থী রাকিব উদ্দিন সরকার পাপ্পু।

মিছিলটি টঙ্গী ও গাছার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় অবস্থান নেয়। সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মীরা আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং গাজীপুরের রাজপথে গণআন্দোলনের অঙ্গীকার ব্যক্ত করেন।

—

🎯 উপস্থিত নেতৃবৃন্দ

সাজেদুল ইসলাম, আহ্বায়ক, গাজীপুর মহানগর যুবদল

শেখ সুমন, যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর যুবদল

রাতুল আহমেদ ভূইয়া, প্রতিষ্ঠাতা সদস্য সচিব, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল ও দেশদর্পণ অনলাইন মিডিয়ার প্রধান সম্পাদক

এছাড়া বিএনপি ও এর সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

—

🗣️ রাকিব উদ্দিন সরকারের বক্তব্য

মিছিল শেষে রাকিব উদ্দিন সরকার বলেন—

> “গাজীপুর–৬ আসনের প্রতিটি পয়েন্টে আমাদের নেতাকর্মীরা মাঠে আছেন। নিষিদ্ধ আওয়ামী লীগের যদি কোনো প্রকার প্রতিক্রিয়া দেখা দেয়, আমরা তা প্রতিহত করব। জনগণ এর সাথে অন্যায় আমরা মেনে নিব না ব্যবসায়ীদের সাথে অন্যায় আমরা মেনে নিব না নিষিদ্ধ আওয়ামী লীগের কোন কর্মী যদি কোন ক্ষতির চেষ্টা করে তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না ।”

 

তিনি আরও বলেন—

> “আমরা ভয় পাই না। জনগণের জন্য রাজনীতি করি, গণতন্ত্রের জন্য রাজপথে আছি। নিষিদ্ধ আওয়ামী লীগের দমননীতি কখনোই জনগণের কণ্ঠ রোধ করতে পারবে না।”

 

তার বক্তব্য দেশদর্পণ ও অন্যান্য অনলাইন মিডিয়া প্রতিনিধিদের উপস্থিতিতে প্রচারিত হয়।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme