Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

হাসান উদ্দিন সরকার ও রাকিব উদ্দিন সরকার পাপ্পুর উপস্থিতিতে গাজীপুরে প্রাণবন্ত উঠান বৈঠক

Posted on November 1, 2025November 1, 2025 by দেশ-দর্পণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ কর্মসূচি বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে জনসম্পৃক্ততা বৃদ্ধি লক্ষ্যে গাজীপুরে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, সাবেক এমপি ও সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর বিএনপি।

রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, “ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে আমাদের লেগেছিল দীর্ঘ ১৭ বছর। এ পথে আমরা অনেক ভাইকে হারিয়েছি, অনেক জুলুম-নিপীড়ন সহ্য করেছি। আমি ষড়যন্ত্রমূলক মামলায় ১২ বছর ৩ মাস জেল খেটেছি, তবুও জনগণের পাশে থেকেছি, রাজনীতি করেছি। ৫ আগস্টের আগে আমার পরিবার থেকে ভাতিজা ও ড্রাইভারসহ ১৩ জনকে ধরে নিয়ে যায়, এমনকি আমার ছেলেকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। আল্লাহ তা‘আলা বলেছেন — ‘ধৈর্যের সীমা লঙ্ঘন করো না’। কিন্তু হাসিনা সেই সীমা অতিক্রম করেছে বলেই আজ তার এই পরিণতি হয়েছে। ৫ আগস্টের পর ফ্যাসিস্ট হাসিনা পাশ্ববর্তী দেশে পালিয়ে গিয়ে আবারও ষড়যন্ত্র শুরু করতেছে।আমরা মহান নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গাজীপুরকে মাদক,সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করবো। আসুন, ধানের শীষে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনি।”

উঠান বৈঠকে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপি’র ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এই উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা পৌঁছে যায়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের ভোটের মাধ্যমে শিগগিরই দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার ফিরে আসবে।

আয়োজনে: গাছা থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ
তারিখ: শনিবার, ১ নভেম্বর ২০২৫

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme