Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

বগুড়া-৭ আসনে খালেদা জিয়া ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

Posted on December 21, 2025 by দেশ-দর্পণ

বগুড়া: বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ (সদর) আসন থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টায় বগুড়া শহরের গোহাইল রোডে অবস্থিত নির্বাচন অফিস থেকে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচনি সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র উত্তোলন শেষে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বেগম খালেদা জিয়া এই আসন থেকে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। এবার আগের সব রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি ভোট দিয়ে তাকে বিজয়ী করতে চায় বগুড়ার মানুষ। ভোটাররা তাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
অন্যদিকে, একই দিন দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাহফতুন আহম্মেদ খান রুবেল, কেএম খায়রুল বাশারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় বিপুলসংখ্যক নেতাকর্মী জেলা নির্বাচন অফিস ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জড়ো হলেও মনোনয়ন উত্তোলনের সময় তারা সেখানে প্রবেশ করেননি।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া সদর আসন থেকে নির্বাচন করবেন। আজ তার পক্ষ থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। বগুড়ার মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।”

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme