৮০০
ঢাকাবৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. রাজনীতি
  2. সারাদেশ
  3. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

ধানের শীষের পক্ষে গণসংযোগে শাহাদাত হোসেন শাহিন: গাজীপুর-২ আসনে লিফলেট বিতরণ

দেশ-দর্পণ
অক্টোবর ১৮, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

 

প্রকাশের তারিখ: শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিবেদক | দেশ দর্পণ বিডি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সারাদেশে সচেতনতামূলক কর্মসূচি চলছে।

এরই অংশ হিসেবে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও গাজীপুর-২ আসনের এমপি পদপ্রার্থী জননেতা মোঃ শাহাদাত হোসেন শাহিন কাশেমপুর বাগবাড়ি ৫ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লা ও বাজারে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণকালে তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে দেশবাসী আজ নতুন আশার আলো দেখছে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশে ফিরে আসবে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার।”

 

তিনি আরও বলেন,“গাজীপুর-২ আসনের মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। জনগণই বিএনপির শক্তি, আর আমরা সেই শক্তির প্রতীক হয়ে কাজ করে যাচ্ছি।”

 

শাহাদাত হোসেন শাহিনের এই গণসংযোগ কর্মসূচিতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়।

 

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।