৮০০
ঢাকাবুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. রাজনীতি
  2. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় গাজীপুরে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

দেশ-দর্পণ
অক্টোবর ১৫, ২০২৫ ২:২৬ পূর্বাহ্ণ
শেয়ার:
Link Copied!


দেশ দর্পণ প্রতিবেদক | গাজীপুর:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় গাজীপুর মহানগরের (১৪ অক্টোবর) ২৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এক প্রাণবন্ত উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক, ত্যাগী, নির্লোভ ও ক্লিন ইমেজের জননেতা মোঃ শাহাদাত হোসেন শাহিন

তার উদ্দীপ্ত বক্তব্যে তিনি বলেন —“ধানের শীষ শুধু একটি প্রতীক নয়; এটি মানুষের অধিকার, ন্যায়ের প্রতীক, আর পরিবর্তনের অঙ্গীকার। আজ জনগণ জেগে উঠেছে — তারা গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ।

”সভায় বক্তারা আরও বলেন,দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুরো আয়োজনজুড়ে ছিল উদ্দীপনা, শ্লোগান ও ধানের শীষের জয়ধ্বনি।

 

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।