তারিখ: ২১ অক্টোবর ২০২৫
ওয়েবসাইট: deshdarponbd.com
প্রতিবেদক: গাজীপুর প্রতিনিধি, দেশ দর্পণ
—
কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রাকিব হাসান বলেছেন, সময় গেলে সাধন হবে না। আওয়ামী লীগ সরকারের আমলে গাজীপুর মহানগরে রাকিব উদ্দিন সরকার পাপ্পু কাকা যে ভূমিকা রেখেছেন, তা একমাত্র গাজীপুর-৬ আসনে তাঁর ধারাতেই সম্ভব। তিনি আরও বলেন, এখন দেখি গাজীপুর-৬ এ যারা এমপি মনোনয়ন চাচ্ছে, তারা যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি’র জন্য রাকিব উদ্দিন সরকার পাপ্পু যা করেছেন, তার তিন ভাগের একভাগও করতো, তাহলে আওয়ামী লীগ সরকারের পতন আরও আগেই ঘটতো।
রাকিব হাসান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আকুল আবেদন জানিয়ে বলেন, গাজীপুর-৬ এ রাকিব উদ্দিন সরকার পাপ্পু ছাড়া কোনো বিকল্প নাই। গাজীপুরের জনগণ জানে, তিনি কী করতে পারেন। তিনি এমন একজন নেতা যিনি দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছেন, মাঠে থেকে আন্দোলন করেছেন এবং বিএনপি’র পতাকাকে শক্তভাবে তুলে ধরেছেন।
উল্লেখ্য, রাকিব উদ্দিন সরকার পাপ্পু গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক, একজন ত্যাগী নেতা ও বিশিষ্ট শিল্পপতি। দীর্ঘদিন ধরে তিনি গাজীপুরে বিএনপি’র রাজনীতিতে সক্রিয় থেকে জনগণের সেবা, সংগঠন শক্তিশালীকরণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দলে তার অবদান ও জনপ্রিয়তা নিয়ে গাজীপুরের রাজনীতিতে ব্যাপক আলোচনা রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে দেওয়া এই স্ট্যাটাসে রাকিব হাসান কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রাকিব উদ্দিন সরকার পাপ্পু কাকার মতো ত্যাগী ও আদর্শবান নেতারাই বিএনপি’কে জনগণের হৃদয়ে ফিরিয়ে আনতে সক্ষম হবেন। তিনি আরও উল্লেখ করেন, পাপ্পু কাকার নেতৃত্বে গাজীপুর মহানগরে আন্দোলন-সংগ্রামের যে ধারা সৃষ্টি হয়েছে, তা বজায় থাকলে বিএনপি আগামী দিনে আরও শক্ত অবস্থানে ফিরবে।
ফেসবুকে রাকিব হাসানের এই বক্তব্য প্রকাশের পর গাজীপুর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই মন্তব্যে লিখেছেন, “গাজীপুর-৬ এ রাকিব উদ্দিন সরকার পাপ্পুই আমাদের প্রত্যাশিত প্রার্থী।” দলের ভেতরে ও বাইরে আলোচনা শুরু হয়েছে যে, ত্যাগী নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পুই গাজীপুরে বিএনপি’র সাংগঠনিক ঐক্য ও গণআন্দোলনের প্রতীক হয়ে উঠেছেন।
গাজীপুরের রাজনীতিতে বিএনপি’র জন্য তাঁর ভূমিকা অনন্য। দুঃসময়ে দলের পতাকা হাতে নিয়ে তিনি যেমন মাঠে থেকেছেন, তেমনি জনসাধারণের আস্থা অর্জন করেছেন। রাকিব উদ্দিন সরকার পাপ্পু শুধু রাজনীতিক নন, একজন সমাজসেবক হিসেবেও গাজীপুরের সাধারণ মানুষের কাছে পরিচিত নাম। তাঁর কর্মধারা ও জনসম্পৃক্ততা আজ গাজীপুরের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু।

