Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে, সবাইকে সজাগ থাকতে হবে: তারেক রহমান

Posted on December 21, 2025 by দেশ-দর্পণ

প্রতিবেদক | বগুড়া
দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা শুরু হয়েছে এবং কেউ কেউ পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ অবস্থায় দেশবাসীকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার, ২১ ডিসেম্বর ২০২৫ আজ বিকেলে বগুড়ার পৌর এডওয়ার্ড পার্কে অবস্থিত শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে নির্মিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন,
“সামনের দিনগুলো খুব ভালো দিন নয়। দেশের বিভিন্ন স্থানে অরাজকতা শুরু হয়েছে। কেউ কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।”
তিনি শহীদ ওসমান হাদির রাজনৈতিক আদর্শের কথা স্মরণ করে বলেন, শহীদ ওসমান হাদি গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। গণতন্ত্রের পক্ষেই তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন।
তারেক রহমান আরও বলেন,
“যদি আমরা শহীদ হাদি, জুলাই শহীদ ও যোদ্ধাদের প্রতি, একই সঙ্গে একাত্তরের শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখাতে চাই, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে—দেশের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করা, দেশের জন্য কাজ করা এবং দেশকে সামনে এগিয়ে নেওয়া।”
তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্যই হলো ‘করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’ এই দর্শন বাস্তবায়ন করা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে বলেন,
“শহীদ জিয়াউর রহমান একটি ধ্বংসপ্রাপ্ত দেশ পুনর্গঠন করেছিলেন। তাঁর হাত ধরেই বাংলাদেশ রপ্তানিমুখী রাষ্ট্রে পরিণত হয়। কৃষি ও কৃষকের উন্নয়ন, বিদেশে কোটি মানুষের কর্মসংস্থান—সবই শহীদ জিয়ার অবদান।”
তিনি বলেন, বিএনপি শহীদ জিয়ার আদর্শের দল এবং বিএনপির নেতাকর্মীরা তাঁর সৈনিক হিসেবে দেশ গড়ার দায়িত্ব পালন করবে।
তারেক রহমান আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও শান্তি নিশ্চিত করাই হবে প্রধান লক্ষ্য। স্বৈরাচারী শাসনের হাতে ধ্বংস হওয়া রাষ্ট্রব্যবস্থাকে নতুন করে সাজানো হবে। এ ক্ষেত্রে তরুণ ও নারী সমাজ সর্বোচ্চ গুরুত্ব পাবে।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন—
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান,
সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু,
গোলাম মোহাম্মদ সিরাজ,
কাজী রফিকুল ইসলাম,
মোশারফ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme