Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Posted on November 29, 2025 by দেশ-দর্পণ

গাজীপুর, শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫):
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, সাবেক এমপি, প্রতিষ্ঠাতা সভাপতি গাজীপুর মহানগর বিএনপি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মো. বাবর আলী, সাবেক সদস্য, গাজীপুর মহানগর বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

আজিজুল হক রাজু, সাবেক প্রকাশনা সম্পাদক, গাজীপুর মহানগর বিএনপি

মো. ফারুক হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক, গাছা থানা বিএনপি

আব্দুস সাত্তার মিয়া, সভাপতি, ৫১ নং ওয়ার্ড বিএনপি

প্রফেসর মোতালেব মিয়া

অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন আসিফ বিন হারুন।
দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme